WB Polution Control Board: সবুজ বাজি নিয়ে বিভ্রান্তি কাটাতে কী নির্দেশিকা দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ?| Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2021 05:34 PM (IST)
সবুজ বাজি নিয়ে বিভ্রান্তি কাটাতে নির্দেশিকা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। বাজির বাক্সের উপর থাকতে হবে পেসো ও নেরি-র লোগো। পেসো ও নেরির সঙ্গে থাকবে কিউআর (QR) কোড। QR কোড স্ক্যান করলেই মিলবে সবুজ বাজির যাবতীয় তথ্য। স্ক্যানের অ্যাপ মিলবে গুগল প্লে স্টোর ও অ্যাপেলের অ্যাপ স্টোরে। পেসো ও নেরি-র লোগো লাগানো বাজি ছাড়া বাকি সমস্ত বাজিতে নিষেধাজ্ঞা।