Bhangar 144 rule: আবারও ১৪৪ ধারা জারি করল প্রশাসন

আবারও ভাঙড় ২ ব্লকের কাশীপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন
প্রতিটি পঞ্চায়েতের কেবল ২০০ মিটারের মধ্যেই এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে
আজ ভাঙড় ২ ব্লকের ১০টি পঞ্চায়েতে উপ সমিতি গঠন রয়েছে
এজন্য প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোন জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না
আশঙ্কা করা হচ্ছে উপ সমিতি গঠন নিয়ে ফের অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড় সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে  একদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে
ইতিমধ্যে ব্লকের ১০ টি পঞ্চায়েতের মধ্যে ৯ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল
একমাত্র পোলেরহাট ২ পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি
ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৭টি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola