G20 Summit 2023: জি-২০ সম্মেলনে ‘ভারত’ লেখা ফলক ব্যবহার, দেশের নাম নিয়ে নিজের অবস্থান বোঝালেন মোদি!
ABP Ananda | 09 Sep 2023 07:47 PM (IST)

রাষ্ট্রপতি ভবনের নিমন্ত্রণপত্র থেকে অন্য দেশকে পাঠানো পুস্তিকা, সাংবাদিকদের প্রবেশপত্র, সবেতেই দেশের নাম 'India'-র পরিবর্তে 'ভারত' লেখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ সফরের বিজ্ঞপ্তিতেও পুনরাবৃত্তি হয় তার। সরকারি ভাবে দেশের নাম হিসেবে শুধুমাত্র 'ভারত' রাখার দাবিও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই জি-২০ সম্মেলন (G-20 Summity) চলাকালীন প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। (Bharat)