G 20 Summit 2023: জি ২০ সম্মেলনে মোদির নেমপ্লেটে 'ভারত' । ABP Ananda Live

রাষ্ট্রপতি ভবনের নিমন্ত্রণপত্র থেকে অন্য দেশকে পাঠানো পুস্তিকা, সাংবাদিকদের প্রবেশপত্র, সবেতেই দেশের নাম 'India'-র পরিবর্তে 'ভারত' লেখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ সফরের বিজ্ঞপ্তিতেও পুনরাবৃত্তি হয় তার। সরকারি ভাবে দেশের নাম হিসেবে শুধুমাত্র 'ভারত' রাখার দাবিও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই জি-২০ সম্মেলন (G-20 Summity) চলাকালীন প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। (Bharat)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola