'তদন্ত দ্রুত শেষ করে গরীব মানুষের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক', কে ডি সিংহের গ্রেফতারি প্রসঙ্গে বিকাশরঞ্জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2021 04:24 PM (IST)

কে ডি সিংহের গ্রেফতারি প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন, 'গ্রেফতার হওয়া স্বাভাবিক। আইনত এটি ন্যায্য। আগে করা উচিত ছিল। দ্রুত করা উচিত ছিল। তদন্ত দ্রুত সম্পন্ন করে গরীব মানুষের টাকা উদ্ধারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক।' তিনি আরও বলেন, 'যাঁরা উপকৃত হয়েছেন তাঁদের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা হোক এই দাবি নিয়েই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সেই দাবিই আমরা ফের তুলছি।'