বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিপ্লব মিত্র ও ভাই প্রশান্ত

তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র। তিনি দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। গত লোকসভা ভোটের পরে তিঁনি বিজেপিতে যোগ দেন। আজ ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন বিপ্লব মিত্র। অন্য দিকে তাঁর ভাই প্রশান্ত মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন। তিনি গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই যোগদান পর্ব হল। উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola