বীরভূম: স্থানীয় তৃণমূলের নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2020 03:04 PM (IST)

বীরভূমের স্থানীয় এক তৃণমূল নেতাকে খুনের ঘটনায় লাভপুরের বিধায়ক তথা বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাইকে গ্রেফতার করল পুলিশ| তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে| এই ঘটনায় নাম ছিল মনিরুলেরও| এই মামলায় আগে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে|