এটা স্বামী বিবেকানন্দ, নেতাজির জন্মভূমি, ভারতের অন্যত্র যা খাটবে, এখানে সেটা হবে না, কটাক্ষ চন্দ্র বসুর
রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে দলের ভরাডুবির পর, নাম না করে এনআরসি কটাক্ষ বিজেপি নেতা চন্দ্র বসুর। রাজ্য বিজেপির সহ সভাপতির ট্যুইট, দলের শুদ্ধকরণ ও বাংলার জন্য একটা নির্দিষ্ট রণকৌশল স্থির করতে হবে। এটা স্বামী বিবেকানন্দ, নেতাজির জন্মভূমি। ভারতের অন্যত্র যা খাটবে, এখানে সেটা হবে না।