Suvendu Adhikari: 'যা হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী, তাঁকে সরাতেই হবে', কটাক্ষ শুভেন্দুর

ABP Ananda LIVE: 'যা হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। তাঁকে সরাতেই হবে। নির্যাতকদের কীভাবে শাস্তি দেওয়া হবে তার জন্য উত্তরপ্রদেশের মডেল সামনে আনলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এঁকে সরান। বাংলায় যদি নির্যাতন বন্ধ করতে হয় আর নির্যাতকদের যদি ২৪ ঘণ্টর মধ্যে শিক্ষা দিতে হয়, উত্তরপ্রদেশ মডেল চাই বাংলায়।

 

 

'কেন নতুন বিধি এনে জটিলতা ?', এবার হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি

নতুন পরীক্ষাবিধি নিয়ে এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC. 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরে, কেন নতুন বিধি এনে জটিলতা ?', কমিশনকে প্রশ্ন বিচারপতির। 'চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না ? কেন স্পষ্ট করে দেওয়া হল না ৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে ? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য SSC-কে' , নির্দেশ হাইকোর্টের। SSC-র নতুন নিয়োগ বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫। এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর। আগে মাধ্য়মিক, উচ্চমাধ্য়মিক, স্নাতক, স্নাতকোত্তরের জন্য় আলাদা আলাদা নম্বর ছিল। নতুন পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্যই নয়। গুরুত্ব দেওয়া হয়েছে শুধু স্নাতক ও স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরে। অর্থাৎ যে বিষয়ের জন্য় প্রার্থী আবেদন করছেন, সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে, যেটিতে বেশি নম্বর রয়েছে, তার ভিত্তিতেই স্কোর যোগ হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola