ত্রাণ-দুর্নীতি: তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে চম্পাহাটিতে বিক্ষোভ বিজেপির, রোড অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2020 01:36 PM (IST)

ঘূর্ণিঝড়ের দুর্নীতির প্রতিবাদে বারুইপুরে চম্পাহাটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। বারুইপুর-চম্পাহাটি রোড অবরোধ। ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির তরফে জানানো হয়েছে, উমপুনে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিপূরণ পেয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং যে সদস্যরা রয়েছে তাঁদের ঘনিষ্ঠ পরিবার-পরিজনরা।