Moscow-Goa flight: মস্কো - গোয়াগামী বিমানে মেলেনি বোমা, তল্লাশি চালায় NSG-র দুটি দল | Bangla News
মস্কো থেকে গোয়াগামী বিমানে মেলেনি বোমা। NSG-র দুটি দল চার্টার্ড বিমানটিতে তল্লাশি চালায়। কিছুই মেলেনি বলে জানা গেছে। গতকাল ২৪৪ জন রুশ নাগরিককে নিয়ে মস্কো থেকে বিমানটি গোয়া আসছিল। বিমানে বোমা আছে বলে গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলে হুমকি-ফোন আসায়, রাত পৌনে ১০টা নাগাদ গুজরাতের জামনগরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় চার্টার্ড বিমানটিকে। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে বিমানটিকে আইসোলেশন বে-তে রেখে দফায় দফায় তল্লাশি চালানো হয়। কিছু না মেলায় সকাল ১১টা নাগাদ বিমানটির ফের গোয়া রওনা দেওয়ার কথা রয়েছে। আতঙ্ক ছড়াতেই কি উড়ো ফোন, উঠছে প্রশ্ন।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Banglanews ABP Ananda Bengali News Moscow Goa Flight Abpbanglalive