Murshidabad News: ভোটপর্ব মেটার পরেও বারুদের স্তূপে মুর্শিদাবাদ
ABP Ananda | 21 Aug 2023 10:15 AM (IST)

ভোটপর্ব মেটার পরেও বারুদের স্তূপে মুর্শিদাবাদ। গতকাল রঘুনাথগঞ্জে পরিত্যক্ত ICDS কেন্দ্রে বোমা বিস্ফোরণের পর,
২৪ ঘণ্টার মধ্যে এবার সামশেরগঞ্জে মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে বলবলপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন মাঠের মধ্যে পড়েছিল বোমা ভর্তি প্লাস্টিকের ব্যাগ। এভাবে খোলা জায়গায় বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা এভাবে মাঠের মধ্যে বোমা রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ।