বিহারে উদ্বোধনের ২৯ দিনের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজের একাংশ, নীতীশ সরকারকে আক্রমণ বিরোধীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2020 08:21 AM (IST)

উদ্বোধনের ২৯ দিনের মধ্যে ভেঙে পড়ল ব্রিজের একাংশ! এই অভিযোগে উত্তাল বিহারের রাজনীতি। নীতীশ কুমার ও বিজেপির জোট সরকারকে কড়া ভাষায় আক্রমণ আরজেডি-কংগ্রেসের। পাল্টা বিহার সরকারের বিজেপি মন্ত্রীর দাবি, সেতুর মূল অংশে কোনও ক্ষতি হয়নি। কেবল মাত্র একটি স্লাব ভেঙে পড়েছে।