Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে

ABP Ananda  |  02 Aug 2023 01:59 PM (IST)
ABP News

ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গত রাতেও বাইপ্যাপ সাপোর্টে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে আচ্ছন্ন ভাব পুরোপুরি কেটে গিয়েছে। বেশিরভাগ সময় বিছানায় বসে অক্সিজেন নিচ্ছেন। সময় কাটছে সঙ্গে থাকা সহকারীর সঙ্গে গল্প করে। এর মাঝেই একটানা বাইপ্যাপের মাস্ক পড়ে থাকা চিকিৎসকদের কাছে অনিচ্ছা প্রকাশ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আশার কথা, তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, 
অ্যান্টিজেনযুক্ত এবি নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন বুদ্ধবাবুর চিকিৎসকরা। সংক্রমণ কতটা কমেছে জানতে ফের কিছু রক্ত পরীক্ষা হবে। সেই সমস্ত রিপোর্ট নিয়ে আজ দুপুরে আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। সেখানে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুরও থাকার কথা।

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে

TRENDING VIDEOS

দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে13 Hour ago

নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?13 Hour ago

বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা14 Hour ago

বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত14 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন