Businessman Killed: স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন
কামালগাজির কুমড়োখালিতে স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল টাকা কালেকশন করে ফিরছিলেন ব্যবসায়ী শাহিদ মণ্ডল। অভিযোগ, একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বহুতলের নিরাপত্তা রক্ষী দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত শাহিদ কী কারণে খুন হলেন, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরাও।
Tags :
Shooting Fire Scooter Businessman Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News