করোনা লকডাউন: সঙ্কটাপন্নদের দিকে সাহায্যের হাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2020 11:46 AM (IST)

নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কেন্দ্র ও রাজ্যের একাধিক পদক্ষেপ। রাজ্য তো বটেই, গোটা দেশে লকডাউন। এই অবস্থায় যাঁদের রোজগার বন্ধ তাঁদের দিকে ভরসার হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী থেকে ক্রীড়া প্রশাসক, অনেকেই।