'আরও একজন কাছের মানুষকে কেড়ে নিল ধ্বংসের বছরটা', 'মনুকাকু'কে হারিয়ে বিহ্বল ঋতুপর্ণা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  06 Dec 2020 03:08 PM (IST)
ABP News
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। 
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। 
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। মর্জিনা আবদুল্লা, মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথের মতো একাধিক চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, আরও একজন প্রিয় মানুষ মনু আঙ্কেলকে কেড়ে নিল ধ্বংসের বছরটা। জানি না এর শেষ কোথায়। পেশাদারি সম্পর্ক ছাড়াও পারিবারিক সম্পর্কও ছিল ওঁনার সঙ্গে।
  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • 'আরও একজন কাছের মানুষকে কেড়ে নিল ধ্বংসের বছরটা', 'মনুকাকু'কে হারিয়ে বিহ্বল ঋতুপর্ণা

TRENDING VIDEOS

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP3 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের3 Hour ago

কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে4 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন