এবার কলকাতায় রাস্তায় নামল অটো, ভাড়া কত?
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ইতিমধ্যে শুরু হচ্ছে সরকারি বাস চলাচল। যেখানে ২০ জন যাত্রীকে নিয়ে চালানো হচ্ছে বাস। আজ থেকে বাড়তে পারে সেই সংখ্যা। অন্যদিকে শহরে চলতে শুরু করেছে অটো। বেশি ভাড়া দিয়ে অটো চালাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্র অটো চালানো হচ্ছে। শোভাবাজারের অটো চালকরা জানাচ্ছেন, সরকার যতক্ষণ না বলছে ভাড়া বাড়াতে পারছি না, কিন্তু বেশিদিন দু'জন কে নিয়ে চালানো যাবে না।
Tags :
Government Buses Coronavirus Cases Coronavirus In India Coronavirus India Auto Abp Ananda Coronavirus Update