✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ঘূর্ণিঝড় উমপুন: বিপজ্জনক টালাপার্কের পরিস্থিতি, জলমগ্ন এলাকায় ভাঙল ল্যাম্পপোস্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 May 2020 02:51 PM (IST)
ABP News
বিপজ্জনক টালাপার্কের পরিস্থিতি, জলমগ্ন এলাকায় ভাঙল ল্যাম্পপোস্ট, বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এলাকায়| ঘূর্ণিঝড় উমপুনের ধ্বংসলীলার ছাপ এখনও ছড়িয়ে কলকাতাজুড়ে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। এখনও তা রাস্তাজুড়ে পড়ে রয়েছে। কোথাও গাছের ভারে ছিঁড়েছে বিদ্যুতের তার। কোথাও উপড়ে গিয়েছে লাইটপোস্ট বা সিগনাল পোস্ট। আর তার জেরে আটকে গিয়েছে রাস্তা। কোনও রাস্তায় আবার এখনও জল দাঁড়িয়ে রয়েছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না। সব মিলিয়ে ঘূর্ণিঝড় উমপুনের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কলকাতা। বুধবার দুপুর থেকে কলকাতায় শুরু হয় উমপুনের তাণ্ডবলীলা। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কলকাতায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার পেরিয়ে যায়। সন্ধেবেলায় তা বাড়তে বাড়তে পৌঁছোয় ঘণ্টায় ১৩৩ কিলোমিটারে। সঙ্গে মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে তছনছ হয়ে যায় গোটা শহর। বৃহস্পতিবার সকালেও সেই ধ্বংসলীলার ছাপ ছড়িয়ে রয়েছে কলকাতাজুড়ে।
  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • ঘূর্ণিঝড় উমপুন: বিপজ্জনক টালাপার্কের পরিস্থিতি, জলমগ্ন এলাকায় ভাঙল ল্যাম্পপোস্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

TRENDING VIDEOS

BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা3 Minutes ago

পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে?12 Minutes ago

ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে?27 Minutes ago

মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস48 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.