একা থাকার সুযোগেই হানা দেয় আততায়ী? ফিয়ার্স লেনে বৃদ্ধ খুনে বাড়ছে রহস্য

ছেলে থাকেন অন্য বাড়িতে। মেয়ে ছিলেন অফিসে। সেই সুযোগই কি কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা? বাড়িতে একা থাকা বৃদ্ধকে টার্গেট করেছে তারা। তেমনই অনুমান তদন্তকারীদের। শহরে ফের বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। বউবাজার থানা এলাকার ফিয়ার্স লেনের ঘটনা ঘিরে দানা বাঁধছে রহস্য। মৃত বৃদ্ধ থাকতেন ফিয়ার্স লেনের পাঁচ তলার বাড়ির তিন তলায়। পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর, বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছেন কয়েক বছর আগে। মেয়ে অফিসে চলে গেলে সারাদিন একাই থাকতেন। প্রতিদিন বিকালে চা দিয়ে যেতেন বৌমা। পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে চা দিতে এসে বৌমা দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola