Maa Flyover Accident: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইকে গাড়ির ধাক্কা, লাফিয়ে প্রাণ বাঁচালেন আরোহী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 11:32 AM (IST)

সোমবার সকালের দুর্ঘটনার পর ফের মঙ্গলবার দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। আজ সকালে এক অফিসযাত্রীর মোটরসাইকেলে ধাক্কা মারে একটি গাড়ি। মোটরসাইকেল থেকে লাফিয়ে কোনওমতে প্রাণে বাঁচলেন ওই যাত্রী। পার্ক সার্কাস থেকে এসএসকেএম-এর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। উড়ালপুলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।