বাগবাজারে ভষ্মীভূত এলাকায় ফরেনসিক দল, খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ

আগুনে পুড়ে ছাই বাগবাজার ঝুপড়ি এলাকায় আজ যায় শ্যামপুকপর থানার পুলিশ। তাঁদের সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ।
এর আগে আজ বাগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত এলাকায় আজ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যাঁর যেখানে ঘর ছিল, সেখানে তাঁর ঘর তৈরি করে দেবে কলকাতা পুরসভা। আপাতত আশ্রয়হীনদের জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়ার কাজ প্রশাসন চালিয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola