'আমি এখনও কিছু ভাবিনি, তবে মানুষের পাশে থাকছি এটা নিশ্চিত', BJP-তে যোগদানের প্রসঙ্গে জল্পনা জিইয়ে রাখলেন Baishali Dalmiya
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2021 12:13 AM (IST)

বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মূলত তিনটি অভিযোগ রয়েছে। প্রথমত দলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা, প্রকাশ্যে মুখ খোলা, দ্বিতীয়ত দলের ভাবমূর্তি চূড়ান্ত ক্ষতি করা এবং তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ। গত কয়েক দিন ধরেই তিনি বেসুরো ছিলেন। বৈশালী বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজীব বন্দ্য়োপাধ্যায় (Rajib Banerjee) কেঁদে ফেলেছিলেন আজ। আমি কাঁদিও না। আমি ভয়ও পাই না। আমি পিছিয়ে পড়ার মানুষ নই। রাজীব দা বলেছিলেন ওঁনাকে টিভি দেখে জানতে হয়েছিল যে ওঁনার দফতর বদল হয়েছে। সেরকম আজ আমার ক্ষেত্রে কংগ্রেসের একজনের থেকে আমি বহিষ্কার হওয়ার খবর শুনলাম। এতে বোঝা গেল যে দল কতটা সমৃদ্ধশালী হয়ে যাচ্ছে !" তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না সেই প্রশ্ন জানতে চাওয়া হলে বৈশালী বলেন, "আমি এখনও কিছু ভাবিনি। তবে মানুষের পাশে থাকছি এটা নিশ্চিত।"