TMC থেকে বহিষ্কারের ৩ দিন পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ Baishali Dalmiya-র

তৃণমূল (TMC) থেকে বহিষ্কারের তিনদিন পর রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)। নালিশ জানালেন বালির আইন-শৃঙ্খলা নিয়ে। তিনি বলেন, "মাননীয় রাজ্য়পালের কাছে সময় চেয়েছিলাম দেখা করার। এখন আমি নির্দলীয় বিধায়ক। এখন কোনও দলের সঙ্গে আমি যুক্ত নেই। ২২ তারিখ আমায় দল থেকে সরিয়ে দেওয়া হয়। যাঁদের আমি উইপোকা বলেছিলাম সেই এক্স কাউন্সিলরা বাজি ফাটাতে ফাটাতে এমন উত্তজিত হয়ে পড়েন যে এলাকায় গুলি চালান, বোমা ফেলেন। বালি বিধানসভা একটি ব্ল্যাক স্পট। এগুলি যাতে আগামী দিনে না হয় তার জন্যই আমার প্রচেষ্টা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola