বসন্তোৎসব বিতর্ক, ইস্তফা রবীন্দ্রভারতীর উপাচার্যের

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবে হওয়া বিতর্কিত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। সিঁথি থানায়  অভিযোগ করা নিয়ে  শাসকের সঙ্গে সংঘাতের জেরেই  তার এই সিদ্ধান্ত বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন তিনি । শুক্রবার রাতে নিজের ইস্তফাপত্র তিনি রাজ্যপাল জগদীপ ধনকড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি এখনও উপাচার্যের পদত্যাগপত্র পাননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola