রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া বেহালায়, দু’দিন আগেই মৃত বাবার দেহ আগলে বসে রইল মেয়ে, ছড়াল পচা গন্ধ
রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া এবার বেহালার সরশুনায়। বৃদ্ধ বাবার মৃতদেহ আগলে মেয়ে। আজ প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে দরজা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। অন্তত দু’দিন আগে বার্ধক্যজনিত কারণে বৃদ্ধের মৃত্যু। মৃতের মেয়ে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে খবর। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।