Buddhadeb Bhattacharya Health Update: এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে, মেডিক্যাল বোর্ডের বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে ও সূর্যকান্ত মিশ্র

সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভেন্টিলেশনে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রা খানিকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন তার মেয়ে। পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র। তাঁরা দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মেডিক্যাল বোর্ডকে বৈঠকে থাকবেন বলে হাসপাতাল সূত্রে খবর। বুদ্ধদেব ভট্টাচার্যকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola