Buddhadeb Bhattacharya Health upte: কমানো হয়েছে ঘুমের ওষুধ, ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল বুদ্ধবাবু, দেখে নিন চিকিৎসকরা কী বলছেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattacharya-র সঙ্কট এখনও পুরো কাটেনি। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে উন্নতি হচ্ছে বিভিন্ন শারীরিক প্যারামিটারের। শরীরে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সহ বেশ কিছু মাপকাঠি এখন নিয়ন্ত্রণে। মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকরা জানান, তাঁকে আপাতত ভেন্টিলেটরের সহায়তায় রাখা হবে, তবে চেষ্টা করা হবে যাতে ধীরে ধীরে তাঁর ভেন্টিলেটরের নির্ভরতা কমানো যায়। হাসপাতাল সূত্রে খবর, রেসপিরেটরি অ্যাসিডোসিস মার্কার -এর স্বাভাবিক পরিমাপ ৭.৩২ শতাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগে এই মাপকাঠি ছিল ৭.১৪ শতাংশ। এখন এর মাত্রা ৭.৪৮ শতাংশ। ঘুমের ওষুধ কমানো হয়েছে। রক্ত ও শরীরে অন্যান্য় পরীক্ষার ফল সন্তোষজনক। কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক। যদিও তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola