মালিকপক্ষের বাস বন্ধের সিদ্ধান্ত, কর্মীরা চান বাস চালাতে, বচসায় উত্তেজনা পিকনিক গার্ডেনে

অনির্দিষ্টকালের জন্য ৩৯ ও ৩৯/২ রুটের বাস পরিষেবা বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিকনিক গার্ডেনে। বাস মালিকদের সঙ্গে বচসা বাধে বাস কর্মীদের। মালিকপক্ষের দাবি ১০ টাকা থেকে ১২ টাকা ন্যূনতম ভাড়া না হলে বাস চালানো হবে না। ভাড়া না বাড়ালে লোকসানে বাস চালানো সম্ভব না। অন্যদিকে বাসকর্মীদের দাবি, সরকারিভাবে বর্ধিত ভাড়ার চার্ট না পেলে পুরনো ভাড়াতেই বাস চালাতে হবে।




 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola