Cattle Smuggling Case: Vinay Mishra-র কৈখালির ফ্ল্যাট সিল করল CBI
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 02:16 PM (IST)

গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার সারা দিন ধরে কলকাতার ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালায় CBI। কিন্তু বিনয় মিশ্রের তিন নম্বর ফ্ল্যাটেও CBI আধিকারিকরা বৃহস্পতিবার যান। কিন্তু দেখেন কৈখালি এলাকার এই ফ্ল্যাটটি তালাবন্ধ। এরপর সেই ফ্ল্যাটটি সিল করে দেয় CBI আধিকারিকরা। গতকাল সারাদিন ধরে যে তল্লাশি চালানো হয়েছে, তার একটি বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লির সদর দফতরে।