Chhath Puja 2020: “গতবার নিয়ম ভাঙলেও এবার হবে না”, অকপট জনৈক ছট পুণ্যার্থী, ‘লেকটা তো বেঁচে যাবে’, স্বস্তি প্রাতর্ভ্রমণকারীদের
জাতীয় পরিবেশ আদালতের রায়ই বহাল। Rabindra Sarovar-এ করা যাবে না Chhath Puja। KMDA-র আবেদনের মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে Subhas Sarovar-ইয়েও কড়া নিরাপত্তা। "গতবার নিয়ম ভাঙলেও, এবার তা করা যাবে না।" নিরাপত্তার আয়োজন দেখে মন্তব্য জনৈক ছট পুণ্যার্থীর। পাশাপাশি প্রাতর্ভ্রমণকারীদের প্রতিক্রিয়া, “এই সিদ্ধান্তে আমরা খুব খুশি, লেকটা তো বেঁচে যাবে।“
Tags :
Subhas Sarovar Chhath Puja 2020 Rabindra Sarovar ABP Ananda LIVE Calcutta High Court Abp Ananda Supreme Court