করোনা: চেতলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫০ জনের মধ্যে ১০ জনই পজিটিভ
চেতলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, পজিটিভ ১০। ৫০ জনের মধ্যে ১০ জনের রিপোর্টে করোনা পজিটিভ। আধ ঘণ্টার মধ্যেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট। চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে পুরসভার উদ্যোগে করোনা পরীক্ষা। কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা, এই টেস্টে তা আধঘণ্টার মধ্যেই জানা যাচ্ছে। আজ চেতলায় হয় এই পরীক্ষা। হাজির ছিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। অক্সিমিটারের মাধ্যমে বাসিন্দাদের অক্সিজেন ও পাল্স রেট চেক করতে দেখা যায় তাঁকে।