শহরের কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৩৩৮

পুলিশের নতুন তালিকায় শহরের কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৮। পরিসংখ্যান অনুযায়ী, পুরসভার ১১৩টি ওয়ার্ডই করোনা সংক্রমিত। কনটেনমেন্ট জোন নেই ৩১টি ওয়ার্ডে। ঘনবসতি পূর্ণ এলাকাতেই সংক্রমণ বেশি, যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। তবে দেশের অন্যান্য জায়গার তুলনায় কলকাতার অবস্থা ভাল, দাবি মেয়র ফিরহাদ হাকিমের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola