রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ি বাড়ি গিয়ে অক্সিমিটার দিয়ে স্বাস্থ্যপরীক্ষা শুরু কলকাতা পুরসভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2020 11:39 PM (IST)

একইদিনে কেন্দ্র ও রাজ্যে করোনার রেকর্ড সংক্রমণ! বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় উনিশশো! এই পরিস্থিতিতে আজ বাড়ি বাড়ি গিয়ে অক্সিমিটার দিয়ে স্বাস্থ্যপরীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। প্রয়োজনে চিকিত্সক বা স্বাস্থ্যকর্মীরা যোগাযোগ করে দেবেন সহায়তা।