করোনা আতঙ্ক: দক্ষিণ-পূর্ব রেলের এসি কোচে মিলবে না কম্বল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2020 11:12 PM (IST)

এসি কোচে যাতায়াত করার সময় কম্বল দেওয়া হয় যাত্রীদের। কিন্তু করোনা সতর্কতার জেরে এবার কম্বলও পাবেন না দক্ষিণ-পূর্ব রেলের এসি কোচের যাত্রীরা। যাত্রীরা চাইলে দেওয়া হবে কম্বল।সংক্রমণ রুখতে এই পদক্ষেপ। কম্বল দেওয়ার বদলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে, যাতে যাত্রীরা শীতে না কাঁপেন।