নাইসেডের পর এবার এসএসকেএমেও করোনা-পরীক্ষা
এবার এসএসকেএমেও করা যাবে করোনার পরীক্ষা। দেশজুড়ে যেভাবে থাবা বসাচ্ছে করোনা, তাতে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা বাড়ছে। নাইসেডের পর রাজ্যের কোনও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে এসএসকেএমকে।