আরজি কর মেডিক্যাল কলেজে রোগীর পরিবারের কাছ থেকে বেআইনিভাবে নেওয়া হয় টাকা, তদন্তে ফাঁস
রক্ত পরীক্ষার জন্য বেআইনিভাবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীর আত্মীয়দের থেকে নেওয়া হয়েছিল টাকা। অধ্যক্ষের তৈরি তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ এমনটাই। তবে অভিযুক্ত পিপিপি মডেলে তৈরি বেসরকারি ল্যাব কর্তৃপক্ষকে সতর্ক করে ছেড়ে দেওয়ায় উঠছে প্রশ্ন