Sourav Ganguly Health Update: শীঘ্রই লড়াই জিতে ফিরে আসবেন দাদা, বার্তা রাজ্যপালের, আরোগ্যকামনা করলেন রাজীব শুক্ল ও অন্যান্যরা

শনিবার হৃদরোগের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ফোন করে খোঁজ নেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাজ্যপাল বলেন, 'সৌরভের হৃদপিণ্ডে সমস্যা দেখা গিয়েছে। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে। ওনাকে সেরা চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শীঘ্রই লড়াই জিতে সুস্থ হয়ে ফিরে আসবেন দাদা। ওনার জন্য কিছু প্রয়োজন হলে আমি সব সময় প্রস্তুত থাকছি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola