'মুষলপর্ব চলছে তৃণমূলে, এই করতে করতে পার্টিটাই ফাঁকা হয়ে যাবে', Baishali Dalmiya-র বহিষ্কারের পর প্রতিক্রিয়া Dilip Ghosh-এর

বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল তৃণমূল। কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। আজও রাজীব বন্দ্য়োপাধ্যায়ের (Rajib Banerjee) পদত্যাগের পর তিনি নাম না করে হাওড়া (সদর), তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়কে (Arup Roy) নাম না করে আক্রমণ করেন। এই বিষয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "তৃণমূলের মধ্যে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। অনেক কিছুই বাকি আছে এখনও। অনেক ঘটনাই ঘটবে। কারণ কেউ ইচ্ছা করে থাকতে চাইছে না। আর কাউকে ওরা রাখতে চাইছে না। এই করতে করতে পার্টিটা ফাঁকা হয়ে যাবে। পরিবর্তন যত এগিয়ে আসছে, ততই পার্টির মধ্য়ে অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আর সেটা গুলি অবধি চলছে। এই দলটা যতদিন থাকবে পশ্চিমবঙ্গে শান্তি আসবে না। যেভাবে চারদিক থেক জুটিয়ে পার্টিতে এনেছিল সেইভাবে ফাঁকা হয়ে যাবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola