Durga Puja 2020: পুজো সংক্রান্ত নির্দেশ কতটা মানা হল, হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 08:27 AM (IST)

মানুষের জীবনই যেখানে সঙ্কটে, সেখানে দুর্গাপুজোর সেলিব্রেশন কীভাবে হবে? ঐতিহাসিক রায়ের পর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নির্দেশ কতটা মানা হল তা হলফনামা আকারে রাজ্য পুলিশের ডিজিকে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।