বউবাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোকে কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

ফের বউবাজার এলাকায় শুরু হতে চলেছে মেট্রো প্রকল্পের কাজ। ইস্ট-ওয়েস্ট মেট্রোকে কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাদ্রাজ আইআইটি-র পরামর্শ অনুযায়ী কাজ শুরু করার নির্দেশ আদালতের। মেট্রো প্রকল্পের কাজে কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করার পরামর্শের পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষকে প্রকল্পের কাজে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ দিন অন্তর কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানাতে হবে মাদ্রাজ আইআইটি-কে, নির্দেশ প্রধান বিচারপতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola