রাজ্যে কয়েকটি এলাকায় সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2020 11:44 AM (IST)

করোনা মোকাবিলায় কয়েকটি হটস্পট চিহ্নিত করে সম্পূর্ণ লকডাউন করতে পারে রাজ্য। এইসব এলাকায় কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকাকে চিহ্নিত করেছে সরকার। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের প্রতিক্রিয়া, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই পদ্ধতিতে এগেলো তাড়াতাড়িই সাফল্য মিলবে বলে মনে করেন তিনি।