চৌবাগার কাছে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আনন্দপুর থানার চৌবাগার কাছে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ভোর ৪টে নাগাদ প্লাস্টিকের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গুদামটি। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola