Fire at Narkeldanga: দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই ঝুপড়ি, এলাকাজুড়ে শুধুই হাহাকার

বাগবাজারের স্মৃতি উস্কে ফের ঝুপড়িতে আগুন কলকাতায়। সোমবার সকালে নারকেলডাঙার (Narkeldanga) ঝুপড়িতে আগুন লাগে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। কিছুটা আগুন নিভতেই বাসিন্দারা এসে খোঁজাখুঁজি শুরু করেছেন, যদি কিছু জিনিস পাওয়া যায়। তবে বেশিরভাগ জিনিসই ভস্মীভূত হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এলাকাজুড়ে হাহাকার বাসিন্দাদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola