শিয়ালদা এলাকার কাপড়ের গুদামে আগুন, আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Dec 2019 07:27 PM (IST)

দোতলার বারান্দা থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারাই। দমকলের তিনটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিয়ালদা এলাকার একটি কাপড়ের গুদামে