দমদম সিআইটি আবাসনে আগুন, আহত ২

দমদম সেভেন ট্যাঙ্কস এলাকায় সিআইটি আবাসনে আগুন। সকাল সাড়ে ১১টা নাগাদ সিইএসসি-র ওয়্যার হাউসে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। আবাসনের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুন নেভাতে গিয়ে জখম বন দুই স্থানীয় বাসিন্দা।দমকলের ৪টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola