কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত চামড়ার গুদাম, রেস্তোরাঁ, নার্সিং স্কুল
কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে বিধ্বংসী আগুন। ভস্মীভূত চামড়ার গুদাম, দুটি ঝুপড়ি, রেস্তোরাঁ ও বেসরকারি হাসপাতালের নার্সিং স্কুলের একাংশ। আগুন নেভাতে গিয়ে জখম এক স্থানীয় বাসিন্দা। রাত সাড়ে ৩টে নাগাদ চামড়ার গুদামে প্রথমে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের দুটি ঝুপড়ি ও রেস্তোরাঁয়। আগুনে ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চত্বরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্কুলও। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকলের ৫টি ইঞ্জিনের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।