চলছে বছরের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Jan 2020 11:45 PM (IST)
ABP News
রাতের আকাশে ফের মহাজাগতিক ঘটনা। আজ বছরের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রাত ১০টা ৩৭ থেকে গ্রহণ লাগবে চাঁদে। তুঙ্গ মুহূর্ত রাত ১২টা ৪০-এ। চলবে রাত ২টো ৪২ পর্যন্ত। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের সময় চাঁদের ঔজ্জ্বল্য অনেকটাই ম্লান হয়ে যাবে। কলকাতা ও ভারতের অন্যান্য শহরের পাশাপাশি, শুক্রবার চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। দেখা যাবে অস্ট্রেলিয়া থেকেও। চলতি বছরে ৬ বার এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ মিলবে। তার মধ্যে চারটি চন্দ্রগ্রহণ এবং ২টি সূর্যগ্রহণ। আগামী ৫ জুন, ৫ জুলাই এবং ৩০ নভেম্বর একই রকম চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্য গ্রহণ।

সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে চলে এলে লাগে গ্রহণ। এই সময়ে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর৷ সেই ছায়ায় ঢাকা পড়ায় পৃথিবী থেকে দেখা যায় না রুপোলি চাঁদকে। তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পুরোপুরি ঢাকা না পড়লে বলে আংশিক গ্রহণ। যখন হালকাভাবে ঢাকা পড়ে চাঁদ, কমে যায় তার ঔজ্জ্বল্য, তখন তাকে বলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ
  • হোম
  • ভিডিও
  • কলকাতা
  • চলছে বছরের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

TRENDING VIDEOS

'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ12 Hour ago

"দেবীর চিন্ময়ী রূপ অন্তরে রেখে দিলাম", দশমীর 'দুর্গাকথায়' বেলুড় মঠের মহারাজ12 Hour ago

'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক13 Hour ago

"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda19 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন