'মুখ্যমন্ত্রীর দাবি যে ভাঁওতা, আদালতের রায়ে তা প্রমাণ হল', অনুদান মামলায় মমতাকে কটাক্ষ বিকাশের
সরকারের টাকা কোনও আলঙ্কারিক অনুষ্ঠানে খরচ নয়। কর্মকর্তাদের বিনোদনের জন্য কোনও টাকা খরচ করা যাবে না। অনুদান মামলায় অন্তর্বর্তী রায় দিল আদালত। এই রায় প্রসঙ্গে বাম সাংসদ বিকাশ ভট্টাচার্যের মন্তব্য, 'সরকার পুজোর সময় সংক্রমণ যাতে না ছড়ায় সেই খাতে খরচা করতে অনুদান দিয়েছে। এই পদক্ষেপের ওপর আদালতের পর্যবেক্ষণ তাহলে পুজো সংক্রান্ত কোনও কাজে এই টাকা খরচা করা যাবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ভাঁওতা, এই রায়ে ফের প্রমাণ হল।'