করোনা সংক্রমণে বিশ্বে ৩ নম্বরে ভারত, তবে কি গোষ্ঠী সংক্রমণ? কী বলছেন ডা. দীপ্তেন্দ্র সরকার

আক্রান্তের নিরিখে বিশ্বে তিন নম্বরে উঠে এসেছে ভারত। দিনে দিনে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা, সেই তথ্য আইসিএমআরকে দিতে হবে। তাঁর কথায়, সার্ভেতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে তিনটি জেলার জনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণের হার বেশি। এই জায়গাগুলিতে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা, সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, তা দেখা হচ্ছে না। ভারত তৃতীয় স্থানে থাকলেও করোনা পরীক্ষার হার যে কম তা বলা যাবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola